শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনীসূত্রে।

নৌকাটি যেখানে ডুবেছে, সেখান থেকে সাগরতীরের দূরত্ব ৪০ কিলোমিটার। গ্রিসের কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় তুরস্কের একটি কার্গো জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন।

নৌকাটিতে মোট ২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের মধ্যে মাত্র ২ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকিরা ১৮ জনের সবাই নিখোঁজ। তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জীবিত দুই অভিবাসনপ্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রিসের কোস্টগার্ড কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দুই দেশ গ্রিস ও ইতালিতে ঢোকার প্রবণতা শুরু হয় নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এমন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ১০ লাখেরও বেশি।
 
গ্রিসে যেসব অভিবাসনপ্রত্যাশীরা নৌকাযোগে আসেন, তারা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা হন এবং তাদের লক্ষ্য থাকে ক্রিট, গাভদোস এবং ক্রিসি— এই তিন দ্বীপের কোনো একটিতে পৌঁছানো। এর প্রধান কারণ, লিবিয়ার উপকূল থেকে এই তিন দ্বীপ সবচেয়ে কাছাকাছি। কিন্তু প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন কারণে লক্ষ্যে পৌঁছানোর আগেই অনেক অভিাবাসন প্রত্যাশীর সলিল সমাধি ঘটে। সূত্র : রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়