শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩০ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহা হামলার দায় স্বীকার করে কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে তিনি ক্ষমা চান।

প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে কথা বলেন। ফোনালাপে আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন।

নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘ফোনকলের সময় হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ওই হামলায় কাতারি নাগরিক বদর আল-দোসারি শহীদ হন। একইসঙ্গে ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আবার লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।’

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপটিকে ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট জটিলতা নিরসনে মার্কিন প্রচেষ্টার অংশ আখ্যা দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে কাতারি ভূখণ্ডকে কোনো লক্ষ্যবস্তু না করার অঙ্গীকার করেছেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি প্রস্তাবের সঙ্গে যুক্ত হামাস নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। হামলায় হামাসের অন্তত পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়