শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবহাওয়ার সতর্কবার্তা: শনিবার সকালের মধ্যে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস: শুক্রবার দুপুর ১২ টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত— শিরোনামে দেয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লেখেন, আজ শুক্রবার (১লা মে) দুপুর ১২টার সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের রংপুর ও লালমনিরহাট জেলার কোনো-কোনো উপজেলার ওপর বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাতে আবারও বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে উত্তর দিকের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস
খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

ভারতের ত্রিপুরা রাজ্য: দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাত আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ৫ মে থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই সময়ে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়