শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব এলাকায় হতে পারে বজ্রবৃষ্টি

শীত আসি আসি পরিবেশে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষ দুইদিনে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি)।

লবার (১৮ নভেম্বর) রাতে ফেসবুকে দেয়া একটি পোস্টে এমন তথ্য জানায় বিডব্লিউওটি।
 
এতে বলা হয়, আগামী ১৯ এবং ২০ নভেম্বর কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা ও এর আশপাশের অল্পকিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।
 
তবে এসব জেলার সকল স্থানে বৃষ্টি হবে না। এমনকি একটানা ভারি বৃষ্টিও হবে না। এছাড়া এই সময়ে দেশের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
 
আবহাওয়ার আরও খবর
 
তবে দেশের অন্যজেলাগুলোতে আগামী ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম।
 
সাগরে লঘুচাপ:  এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়