শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুচকি হাসির পরই নিভে গেলো শামস সুমনের জীবন, কী ঘটেছিল হাসপাতালে

হাসপাতালের করিডোরে শেষবারের মতো হেসেছিলেন তিনি। কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে তার নিথর দেহ। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান অভিনেতা শামস সুমন। তার এই প্রয়াণ শোক নামিয়েছে অভিনয় তথা সংস্কৃতি অঙ্গনে।

শেষ মুহূর্তে কী ঘটেছিল সুমনের সঙ্গে। ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটাতে সেই অজানা গল্পই জানালেন কাছের মানুষরা।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন। মৃত্যুর আগে হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাগুলো জানিয়েছেন তার ঘনিষ্ঠজন মাসুদ রানা মিঠু।

তিনি জানান, এমআরআই শেষে নিজেই হেঁটে বেরিয়ে আসেন সুমন। সবার দিকে তাকিয়ে হালকা করে মুচকি হাসেনও। কিন্তু সেই হাসির কিছুক্ষণ পরই হঠাৎ জামা-কাপড় পরিবর্তনের সময় পড়ে যান তিনি। সঙ্গে থাকা কয়েকজন তাকে দ্রুত ধরে জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে প্রায় ৪০ মিনিট ধরে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। সহশিল্পী, নির্মাতা ও ভক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষ বিদায়। পরিবারের সদস্যরা লন্ডন থেকে দেশে ফিরলে দাফন সম্পন্ন হবে।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শামস সুমন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করে টেলিভিশন নাটকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুণী অভিনেতা। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়