শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কুমিল্লায় ঈদে চালু হচ্ছে 'কে-স্ক্রিন সিনেপ্লেক্স'

মনিরুল ইসলাম : ঈদ আসলেই মুক্তি  পায় ঈদ ছবি। খুলে বন্ধ হওয়া অনেক সিনেমা হল।  ঈদ ছবি ঘিরে চলে নানা আয়োজন। তেমনি আসন্ন ঈদুল ফিতরে  কুমিল্লায় চালু হতে যাচ্ছে কে-স্ক্রিন নামে নতুন একটি সিনেপ্লেক্স। সিনেপ্লেক্সটি নির্মিত হয়েছে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর নেতৃত্বে। এখন তরুন প্রজন্মের সিনেমাপ্রেমিরা সিনেপ্লেক্সে ছবি দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই লক্ষ্যে সিনেপ্লেক্সেটি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এটি কুমিল্লার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় গোমতি শপিং সেন্টারের আট তলায় অবস্থিত। কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন থাকছে।

সিনেপ্লেক্সেটির কর্ণধার  খোরশেদ আলম খসরু বলেন, কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ৮:১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি প্রজেকশন ব্যবহার করা হয়েছে। আরও আছে ফুড কোর্ট। সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।

তিনি বলেন, সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বসবাস। আমি দুই দশকের বেশি সময় ধরে সিনেমা প্রযোজনা ও পরিচালনা করছি। পাশাপাশি বেশ কিছু সিনেমা হল পরিচালনার সঙ্গেও সম্পৃক্ত ছিলাম। সে জায়গা থেকে জানি দর্শক এখন আর আগের ভাঙাচোরা হলে সিনেমা দেখতে চায় না। তাই এই উদ্যোগ।

তিনি জানান, টিকেট মূল্য দেশের অন্যান্য সিনেপ্লেক্সগুলোর সঙ্গে সামঞ্জস্য করেই রাখবো। প্রদর্শনের ক্ষেত্রে দেশীয় সিনেমাকে প্রাধান্য দেব। 

প্রসঙ্গত, নব্বই দশকে শুধু কুমিল্লা শহরেই ৬-৭টি সিনেমা হল ছিল। সে জায়গায় পুরো জেলাতেই এখন সিনেমা হল নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়