শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৪ সকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদয়পুরে রাশমিকা-বিজয়ের বিয়ে, আমন্ত্রণ পেয়েছেন যারা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেমের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এতদিনের বিয়ে নিয়ে লুকোচুরি খেলা আর নয়; এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।

এ উপলক্ষে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তারা উদয়পুর বিমানবন্দরে পৌঁছান। এর মধ্যে তাদের বিমানবন্দরে নামার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। 

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উদয়পুরের মেমেন্টোস বাই আইটিসি হোটেলে এ তারকা জুটির তিন দিনব্যাপী বিয়ের আয়োজন করা হয়েছে। ঘনিষ্ট প্রায় ৫০ অতিথি নিয়ে বিজয় ও রাশমিকা উদয়পুরে রওনা হন। সব মিলিয়ে মাত্র ১০০ জনের উপস্থিতিতে এ ব্যক্তিগত অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানা গেছে। 

এ তারকা জুটির বিয়ের প্রাথমিকভাবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় তেলেঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কয়েকজন চলচ্চিত্র নির্মাতা থাকলেও বলিউডের বড় কোনো তারকা থাকছেন না বলে জানা গেছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেন বিজয় ও রাশমিকা। সেখানে তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে— তারা তাদের এ মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন।

সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—'আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— দ্য ওয়েডিং অব ভিরোশ। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।'

এর আগে গত বছরের ৩ অক্টোবর হায়দারাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এ প্রেমিক যুগল। এরপর থেকেই তাদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চার হাত এক হচ্ছে দুজনের। আগামী ২৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশমিকা। রাজস্থানের উদয়পুরে একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে তাদের বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসিপশন পার্টির আয়োজন করবেন তারা।

কয়েক দিন আগেই বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়েছিলেন রাশমিকা। তখন তাকে ২৬ ফেব্রুয়ারির বিয়ের জন্য অভিনন্দন জানানো হয়, কিন্তু তিনি তা অস্বীকার না করে লাজুক হেসে মাথা নেড়েছিলেন। এর আগে বারবার বিয়ের প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন—এই গুঞ্জন তো গত চার বছর ধরে চলছে। মানুষ একই জিনিসের জন্য অপেক্ষা করছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়