শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৯ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে উপস্থিত না থাকায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

বলিউড অভিনেতা রাজপাল যাদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। হাজিরা এড়ানোয় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত। 

এর আগে আর্থিক প্রতারণার এক মামলায় রাজপাল যাদবকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। 

আমিশার বিরুদ্ধে এই মামলার সূত্রপাত প্রায় ১০ বছর আগে।২০১৭ সালে মোরাদাবাদের একজন ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা করেন।

অভিযোগ অনুযায়ী, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি আমিশা। এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে তিনি মুম্বাই ফিরে যান। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে ৪ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে।

মামলাকারী পবন ভার্মার দাবি, বকেয়া টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও আমিশা তা রক্ষা করেননি। এ বিষয়ে মোরাদাবাদ আদালত একাধিকবার তাকে তলব করলেও তিনি হাজিরা দেননি। গত সোমবারের নির্ধারিত শুনানিতেও অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ‘গাদার টু’ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, এটি ১৫ বছর আগের ঘটনা এবং সমস্ত পাওনা সই-সাবুদ করেই মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে এরই মধ্যে ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়