শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারিনার ‘অহংকারী’ আচরণ: ফের নেটিজেনদের তোপের মুখে

নবাবপত্নী কারিনা কাপুর খান বরাবরই বেশ মুডি হিসেবে পরিচিত। তার নানা সময়ের নানা মুখভঙ্গীর জন্য তিনি প্রায়ই মিম কন্টেন্টে জায়গা পান। কেউ তাকে বলেন ‘আত্মসচেতন’, আবার অনেকের চোখে তিনি চরম ‘অহংকারী’।

সম্প্রতি ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর গ্যালারিতে ঘটে যাওয়া এক ঘটনা যেন সেই পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিল। সেখানে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-এর হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল দুই সন্তান তৈমুর ও জেহ্‌। গ্যালারিতে যখন সাইফ-করিনা খোশমেজাজে খেলা উপভোগ করছিলেন, তখনই সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ, সঙ্গে ছিলেন তার মা ও স্বামী দীপক চৌহান।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার জন্য বেশ উৎসাহী হয়ে পড়েন। তবে বিপত্তি বাঁধে করিনাকে নিয়ে।

অভিযোগ উঠেছে, আরতি ও তার পরিবার কারিনার উপস্থিতি প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিষয়টি মোটেও সহজভাবে নেননি ‘বেবো’। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে বেশ কড়া ও বাঁকা নজরে তাকাচ্ছেন তিনি। পরিস্থিতি আঁচ করতে পেরে সাইফ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

তিনি নিজেই কারিনাকে ডেকে নেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে পোজ দেন। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেও মাঝেমধ্যেই আরতির দিকে করিনার সেই ‘তীক্ষ্ণ নজর’ নেটিজেনদের চোখ এড়ায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়