শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ: ‘পরের গুলিটা বেডরুমে ঢুকে বুকে লাগবে’ বলে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু দায় স্বীকারই নয়, স্যোশাল মিডিয়ায় সরাসরি হত্যার হুমকিও দিয়েছে এই গ্যাং। ঘটনাটি ঘিরে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে একটার মধ্যে রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি ওই আবাসনের জিমের কাচের দেয়ালে গিয়ে লাগে। 

এ ঘটনায় কেউ আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। নিরাপত্তা জোরদার করা হয় আশপাশের এলাকায়।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।

এদিকে ঘটনার পর স্যোশাল মিডিয়ায় ‘শুভম লোঙ্কের’ নামে একটি অ্যাকাউন্ট থেকে গুলিবর্ষণের দায় স্বীকার করে পোস্ট করা হয়। 

এতে লেখা হয়, ‘আজ আমরা পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করছি।’ 

পোস্টে আরও হুমকি দিয়ে বলা হয়, ‘এটা ছিল শুধু একটা ঝলক। কথা না শুনলে পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকবে আর বুকে গিয়ে লাগবে।’

এই হুমকিমূলক পোস্টে পুরো বলিউডের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, পোস্টগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সাইবার সেল কাজ করছে।

ঘটনার তদন্তে রোববার পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। তারা হলেন আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) ও স্বপ্নীল সকত (২৩)। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে মুম্বাইয়ের ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও এই গ্যাংয়ের নাম উঠে আসে।

একই বছরের অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠী। এ ছাড়া অভিনেত্রী দিশা পাটানি, ইউটিউবার এলভিশ যাদব এবং বিদেশে কয়েকজন ভারতীয় শিল্পীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়