শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডন ৩’-এ রণবীর সিংয়ের জায়গায় ফিরছেন শাহরুখ

 ‘ডন ৩’ নিয়ে বহু দিন ধরে জল্পনা চলছে। প্রথমে শোনা গিয়েছিল, এ সিনেমায় দেখা যাবে সময়ের আলোচিত অভিনেতা রণবীর সিংকে। কিন্তু ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির পাওয়ার পর জানা গেল ভিন্ন কথা— তিনি 'ডন ৩' সিনেমা থেকে বেরিয়ে গেছেন। 

হঠাৎ এ সিনেমা থেকে রণবীরের বেরিয়ে যাওয়া নিয়েও বলিপাড়াসহ নেটদুনিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। তারপর থেকে সিনেমাপ্রেমী দর্শকদের প্রশ্ন— তাহলে ‘ডন ৩’ সিনেমায় কাকে দেখা যাবে? এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই, আবার শোনা গেছে— ফারহান আখতার পরিচালিত 'ডন ৩' সিনেমায় বলি বাদশাহ শাহরুখ খানকেই দেখা যাবে ।

এ নিয়ে পরিচালক ফারহান আখতার কী ভাবছেন, তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছে বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র। পরিচালক নাকি এখনো ঠিক করে উঠতে পারেননি, ‘ডন ৩’ তিনি কাকে নিয়ে করবেন। এ সিদ্ধান্ত নিতে তার সময় লাগছে। তাই আপাতত এ সিনেমার কাজ স্থগিত রেখেছেন ফারহান আখতার। 

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ফারহান মনে করেন— ‘ডন ৩’-এর কাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। খুব নিশ্চিত হয়েই এ সিনেমায় তিনি কাউকে নিতে চান। এই পুরো বিষয়টিই সময়সাপেক্ষ। তাই আপাতত ‘ডন ৩’-র কাজ স্থগিত রেখে অন্য একটি সিনেমার কাজ শুরু করতে চলেছেন পরিচালক। 

সেই সিনেমাটি হলো ‘জি লে জরা’। এ সিনেমার ঘোষণা বেশ কয়েক বছর আগেই করেছিলেন পরিচালক ফারহান আখতার। সিনেমাতে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের অভিনয় করার কথা রয়েছে। আরও জানা গেছে, ‘জি লে জরা’ সিনেমাটি বরাবরই খুব বিশেষ। ‘ডন ৩’ যেহেতু এখন স্থগিত রাখা হচ্ছে, তাই এই সময়ে এ সিনেমাটি নিয়ে কাজ শুরু করার এটাই সঠিক সময় বলে মনে করছেন তিনি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়