শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আগেই হানিয়া আমিরের বিচ্ছেদ

পাকিস্তানের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হানিয়া আমির। পাকিস্তানি ড্রামার সফলতম এই নায়িকা নানা সময় টিকটক ও নিজের ডেইলি ভ্লগ শেয়ার করেন ভক্তদের সঙ্গে। হানিয়াকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের আগ্রহের সবচেয়ে বড় বিষয় হলো কবে বিয়ে করছেন এই অভিনেত্রী।

এদিকে, বিয়ে হওয়ার আগেই হানিয়ার বিচ্ছেদের ঘোষণা দিয়ে দিয়েছেন এক জ্যোতিষী। ওই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীর সূত্র ধরে একটি প্রতিবেদন করেছে এক পাকিস্তানি টিভি চ্যানেল।

তাতে জ্যোতিষী দাবি করেন, হানিয়ার জন্মকুণ্ডলী ও রাশিচক্র বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালে তার বিচ্ছেদ ঘটবে।

এদিকে, প্রতিবেদনটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে খানিকটা রসিকতার সুরেই হানিয়া লিখেছেন, ‘অদ্ভুত, আগে অন্তত বিয়েটা হতে দিন।’

হানিয়ার মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক অনুরাগী মজার ছলে লিখেছেন, ‘তাহলে তুমি গোপনে বিয়ে করেছ আর আমাদের কিছুই বলোনি?’ কেউ আবার প্রশ্ন তোলেন, ‘বিয়ের আগেই ডিভোর্স কীভাবে হয়?’

সাবেক প্রেমিক, গায়ক আসিম আজহারের সঙ্গে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হানিয়া আমির—গত বছরের শেষভাগে এমন গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, এই বছরই তারা বিয়েটা সারবেন। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়