শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:৩১ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি।

সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। ওই পোস্টে হিরো আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’

নির্বাচনের পরিবেশ নিয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি, নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছে তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যেন যাকে খুশি তাকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয় সেই প্রত্যাশায় রাখছি।’

এর আগে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ, নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজন প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে কমিশনে প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন। আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ।

এদিকে, দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর।

মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়