শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৃজিতের সঙ্গে ভাইরাল ছবিতে ফের মিলনের গুঞ্জন, কী বললেন মিথিলা?

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সংসার নিয়ে অনেক দিন ধরেই চলছে নানা গুঞ্জন। তাদের বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা জল্পনা চলে আসছে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে, মিথিলা ও আইরার একটি ছবি। যা রীতিমতো ভাইরাল।

ছবিটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। এমনকি অনেকেই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করেন। 

অবশেষে সত্যতা নিশ্চিত হওয়া গেছে আলোচিত এই ছবির। ছবিটি মূলত সাম্প্রতিক সময়ের নয়। এমনক  এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরু হওয়ার সময়ের ছবিও নয়। এই ছবিটি ২০২৪ সালে ডেইলিস্টার তাদের একটি নিউজে ব্যবহার করেছিল। অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা পুনরায় এক হয়েছেন— এমন দাবি ভিত্তিহীন।

অন্যদিকে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে স্যোশাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী এক পডকাস্টে কৌশলী মন্তব্য করেন। সেখানে তিনি বলেছিলেন— '২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সৃজিত মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না। তবে হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রীর এমন কৌশলী উত্তর বিনোদন জগতে এখন বেশ সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এমন আবহে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়