শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদ ইব্রাহিমের পার্টিতে অভিনেত্রী শ্রদ্ধা কপূর ও নোরা ফতেহি! গ্যাংস্টার ডোলার ছেলের বিস্ফোরক নামে কাঁপছে বলিউড

বলিউড আবারও আলোচনার কেন্দ্রে—আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে একাধিক তারকার নাম উঠে এসেছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। তার দাবি, দাউদের আয়োজিত মাদক পার্টিতে নিয়মিত যাতায়াত করেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি।

সম্প্রতি মুম্বই পুলিশ ও ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর (এনসিবি) একটি তল্লাশি অভিযানে সেলিম ডোলা চক্রের হদিস পায়। দুবাইভিত্তিক এই চক্রের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয় বলে তদন্ত সংস্থার দাবি। সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করে ভারতে আনা তাহেরকে জিজ্ঞাসাবাদে উঠে আসে বলিউডের কয়েকজন নামি তারকার সংশ্লিষ্টতার তথ্য।

জিজ্ঞাসাবাদে তাহের জানান, দাউদ ইব্রাহিম দেশের ভেতর ও বাইরে যে মাদক পার্টির আয়োজন করে থাকেন, সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কপূর, নোরা ফতেহির মতো জনপ্রিয় অভিনেত্রী। শুধু শ্রদ্ধা নয়, তার দাদা সিদ্ধার্থ কপূরও এই চক্রের সঙ্গে যুক্ত—এমনটিই দাবি তাহেরের। উল্লেখ্য, বছরখানেক আগে মাদক মামলায় সিদ্ধার্থকে গ্রেপ্তার করেছিল পুলিশ; পরে তিনি জামিনে মুক্তি পান।

তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২৫২ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় দ্রুতই শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি ও ওরিকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হতে পারে বলে জানিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

তবে শ্রদ্ধা বা নোরার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখযোগ্যভাবে, ২০১৭ সালে দাউদের বোন হাসিনা পার্কারের জীবনীচিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কপূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়