শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বজরঙ্গি ভাইজান’ এর মুন্নি ১০ বছর পর ফিরছেন বড় পর্দায়

প্রায় এক দশক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। সেসময় সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়েছিল। সিনেমাটিতে মুন্নি চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ছোট্ট হারশালি মালহোত্রা। এরপর কেটে গেছে দশ বছর।

সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক। এক দশক পর তিনি ফিরছেন বড় পর্দায়। বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক।
তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’।

সিনেমাটি নিয়ে গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যপক প্রশংসাও করেন তেলুগু সুপারস্টার।

সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন হারশালি।

তখন ‘বজরঙ্গি ভাইজান’ ও  কামব্যাক সিনেমার কথাও তুলে ধরেন তিনি।

ইনস্টাগ্রামে হারশালি লিখেন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি ও হৃদস্পন্দন। দর্শক তাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমাকে এতদিন ধরে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। এত বছর ধরে আমি শিখেছি, বেড়ে উঠেছি এবং নিজেকে প্রস্তুত করেছি। কারণ, একদিন ফিরে আসতে পারি, শুধু সেই ছোট্ট মেয়ে হিসেবে নয় বরং সম্পূর্ণ নতুন এক অভিনেত্রী হিসেবে।

তিনি আরো লিখেছেন, ‘মুন্নি ছোট্ট ছিল, কিন্তু স্মৃতির ভেতর সে বড় জায়গা করে নিয়েছিল। এত বছর পর আবার একটি গল্প নিয়ে ফিরেছি। এবার শব্দের সঙ্গে নতুন এক আলো হয়ে ছড়াতে আসছি। প্রতিটি দৃশ্যে আমি আমার পুরো চেষ্টা ঢেলে দিয়েছি। এবারও চাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, হাততালি আর স্নেহ।’

জানা গেছে, ‘অখণ্ডা-২’ সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘অখণ্ডা’ এর সিক্যুয়াল। সিনেমাটিতে বালাকৃষ্ণকে দেখা যাবে দ্বৈত চরিত্রে এবং তার বিপরীতে রয়েছেন সংযুক্তা মেনন। এছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন আদি পিনিশেঠি, শমনাম, প্রাজ্ঞ জয়সওয়াল, শাশ্বত চ্যাটার্জি, কবির দুহান সিং, তরুণ খান্না প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।  

প্রসঙ্গত, হারশালির জন্ম ২০০৮ সালে। শৈশবেই অভিনয়ে হাতেখড়ি। মাত্র ২১ মাস বয়সে এই অভিনেত্রী প্রথম বিজ্ঞাপনে নাম লেখান। পরে আরও কিছু বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। কিন্তু জনপ্রিয়তা পান ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা থেকে। এর পরে তাকে আর পর্দায় দেখা যায়নি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়