শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ, ‘প্রিন্স’-এ জুটি বাঁধছে

দেশের শোবিজে ভেসে বেড়ানো গুঞ্জনই এবার সত্য হতে চলেছে। অবশেষে জানা গেল শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’তে পর্দা ভাগ করবেন জনপ্রিয় এই দুই তারকা।

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার 'ক্রিয়েটিভ ল্যান্ড' প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে 'প্রিন্স'।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ 'প্রিন্স'-এ যোগ দিলেন।’

আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়