শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখপুত্র ২৮ বছর বয়সে কত টাকার মালিক? যা জানাগেল

বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানের সবেমাত্র ২৮ বছর পূর্ণ করলেন। আর সবেমাত্র পরিচালক হিসাবে বলিউডে নাম লিখিয়েছেন। সে কারণে এ মুহূর্তে বলিপাড়ায় আলোচিত তিনি। প্রথম পরিচালিত কাজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে চর্চা তুঙ্গে। পর্দার পেছনে থাকলেও অভিনেতা হিসাবেও নাকি বেশ ভালো আরিয়ান খান। শুধু সৃজনশীলতা নয়, ব্যবসায়িক দিক নিয়েও যথেষ্ট সচেতন তিনি। ২৮ বছর বয়সে এসে সেটাই প্রমাণ করে দিচ্ছেন আরিয়ান খান। এর মধ্যেই প্রকাশ পেয়েছে তার সম্পত্তির পরিমাণ। জানেন কি কত টাকার মালিক শাহরুখপুত্র?

যদিও বাদশাহর ছেলে হওয়ার কারণে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে। কিন্তু ভক্ত-অনুরাগীরা বলছেন, প্রথম কাজেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আরিয়ান খান। 

১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম আরিয়ান খানের। পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুল থেকে। জানা গেছে, ওটিটি মঞ্চে সাফল্যের পর এবার বড়পর্দার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন শাহরুখপুত্র। 

বলিউডে কাজের পাশাপাশি নানা ব্যবসায় বিনিয়োগ রয়েছে আরিয়ান খানের। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩০ লাখের বেশি। সেখান থেকেও আয় করেন তিনি। ২০২৩ সালে বাবার সঙ্গে জোট বেঁধে পোশাকের একটি ব্র্যান্ডও চালু করেছিলেন আরিয়ান। সেখানে একটি জ্যাকেটের দাম দুই লাখ টাকা, টি-শার্টের দাম ২৪ হাজার টাকা এবং হুডি পাওয়া যায় ৪৫ হাজার টাকায়। এই ব্র্যান্ডের জন্য উদ্যোক্তাও হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এই ব্র্যান্ডের আওতায় উচ্চমানের মদও বাজারে এনেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের প্রচার করেছেন ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মধ্যে।

২৮ বছর বয়সে এসে আরিয়ানের বড় অর্জন অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ গাড়ি। সেই সঙ্গে দিল্লির বিলাসবহুল এলাকায় ৩৭ কোটি টাকার একটি বাড়িও রয়েছে তার। বর্তমানে শাহরুখপুত্র ৮০ কোটি টাকার সম্পত্তির মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়