শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু মাংসের প্রতি ভালোবাসা নিয়ে সমালোচনার মুখে রণবীর কাপুর

রামায়ণে রামের চরিত্রে হাজির হচ্ছেন রণবীর কাপুর। শোনা গেছে, চরিত্রের সঙ্গে মিশে যেতে কঠোর সাধনায় রত হয়েছিলেন তিনি। ছেড়েছিলেন মদ্যপান। খাননি মাংস। অথচ তার প্রিয় খাবার গোমাংস। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, একসময় নিজের মুখে গোমাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন রণবীর। 

২০১১ সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালবাসি। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

এদিকে গোমাংসের প্রতি ভালোবাসার কারণে রণবীরকে রামের চরিত্রে মানতে নারাজ নিন্দুকেরা। এমন পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। 

তিনি বলেন, অতীত থেকে বিষয় টেনে এনে মানুষ প্রশ্ন তুলছে, রণবীর কপূর কী ভাবে রাম হতে পারেন? 

রণবীরকে সমর্থন জানিয়ে এক ধর্মগুরু বলেন, অতীতে তিনি কিছু করেছিলেন বলে এই ভাবে বিচার করা মোটেই ঠিক নয়। বাস্তবেও ওকে রামের মতো হতে হবে, এমন প্রত্যাশা আপনারা করতে পারেন না। হতেই পারে, পরের ছবিতে তিনি রাবণ হলেন। সূত্র: আরটিভি নিউস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়