শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালুচিস্তানকে ‘দেশ’ বলায় বিতর্কে সালমান খান, পাকিস্তানে ছড়ালো গুজব ও ক্ষোভ

বলিউড সুপারস্টার সালমান খান হঠাৎ করেই পাকিস্তানের সরকারের ক্ষোভের কারণ হয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে ভাইজানকে নাকি জঙ্গি ও সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করেছে দেশটি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাজধানী রিয়াদে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সালমান খান। ভারতীয় সিনেমা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বালুচিস্তানকে একটি ভিন্ন দেশ বলে দাবি করে বসেন তিনি। আর তার এর কারণে বিপাকে পড়তে হল অভিনেতাকে।

রিয়াদের ওই অনুষ্ঠানে সালমান খান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন, সেটা সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। তেমনি তামিল, তেলেগু, মালয়ালম- যে কোনো ভারতীয় ভাষার ছবিই এখানে সফল হতে পারে। কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বালুচিস্তান-সহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়।

এই বক্তব্যে বালুচিস্তানের নাম উল্লেখ করাতেই শুরু হয় বিতর্ক। বলে রাখা ভালো, বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ; এই নামে আলাদা কোনো দেশ নেই। আর এ নিয়েই ক্ষুব্ধ হয় পাকিস্তান।

এদিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়া হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ে। এমনকি পাক সরকারের পক্ষ থেকে তাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি ওঠে। 

তবে তদন্ত করে দেখা গেছে, এই দাবির কোনো সরকারি ভিত্তি নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি। 

পাক সংবাদমাধ্যমগুলিও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। আদতে, সালমানের ওই বক্তব্যের ভিডিওর কিছু অংশ ভুলভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়। সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি ও গুজব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়