শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ ছেড়ে পালাননি, ‍যুক্তরাষ্ট্র সফরের কারণ জানালেন বাপ্পী চৌধুরী

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক বাপ্পী চৌধুরী গত মাসেই পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠে―দেশ ছেড়ে নাকি পালিয়েছেন তিনি! এসব নিয়ে এবার কথা বলেছেন এ অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের একটি সংবাদমাধ্যমে নায়ক বাপ্পী স্পষ্ট করে জানান, দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে, বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।

এ অভিনেতা বলেন, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি।

এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢালিউড তারকা বাপ্পী। তিনি বলেন, অনেকে বলছেন, বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে চলে গেছেন তিনি। আমি সেসব মানুষকে জানাতে চাই, সিনেমার কাজ ছাড়াও চলতে পারে বাপ্পী।

গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এ অভিনেতা। মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি সেখানে চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরে এলাম।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে দর্শকদের ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘সুইটহার্ট’, ‘এপার ওপার’ ও ‘সুলতানা বিবিয়ানা’র মতো উপহার দিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়