শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাক্রম প্রণয়নে চলতি মাসের মধ্যেই কমিটি গঠন করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও গুণগত মান নিশ্চিত করতে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (শিক্ষাক্রম) কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী জানান, ২০২৭ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে আগামী সপ্তাহের মধ্যেই কমিটি গঠন ও সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত সিলেবাস প্রণয়নে সংশ্লিষ্টদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ড. এহছানুল হক মিলন বিগত ১৭ বছরের স্থবিরতা ও অনিয়ম দূর করে শিক্ষাক্রম রিভিউর ওপর জোর দিয়ে আসছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের সভায় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো সাধারণ প্রশাসনিক দপ্তর নয়; এটি জাতি গঠনের মৌলিক জায়গা। এখান থেকেই দেশের ভবিষ্যৎ ও নতুন প্রজন্ম তৈরি হয়।

শিক্ষাব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা বা ‘রেড টেপ’ দূর করার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোর্স ও কারিকুলামকে আরও সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল করতে হবে।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এটি আপনার দেশ, আপনার সন্তান এবং আপনারই ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথাগত চিন্তার বাইরে এসে নতুন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করতে হবে।

উক্ত মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) মাহদী আমিন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়