শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:০৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝরাতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

দশম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হোস্টেল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে।

এর আগে বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান আন্দোলন ও দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। উক্ত কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ প্রদান করে, যা প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক। তারা অবিলম্বে কমিটির সুপারিশ বাতিল ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনে নামা শিক্ষার্থীরা বলেছেন, দাবি আদায়ে বৃহস্পতিবার থেকে তারা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়