শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সায়েন্সল্যাবে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে ঢাবির বাস ভাঙচুর, সাংবাদিকসহ আহত ৭

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলে বাসটির দুটি জানালার কাচ ভেঙে যায় এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি বিবেচনায় আমরা বিকল্প রুট নির্ধারণের পরিকল্পনা করছি।

তিনি বলেন, আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন। এ ছাড়া, একজন সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। দুপুরের ট্রিপে বাসটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে অবরোধরত শিক্ষার্থীদের হামলার শিকার হয়। বর্তমানে বাসটি ভিসি চত্বরে রাখা হয়েছে।

ঢাবির পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম বলেন, “বাসের পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে, দরজা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, অবরোধের কারণে বাসটি আটকে পড়লে বাসে থাকা ঢাবি শিক্ষার্থী ও আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে প্রক্টরিয়াল টিম বাসটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কাচ ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং বাসের বাহিরের অংশও ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়