শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি আরব

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাবৃত্তির কোটা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত এই কোটা ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের আগ্রহ ও অনুরোধের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি দূতাবাস।

দূতাবাস জানায়, বৃত্তি পেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি সরকারের ‘Study in Saudi’ প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য শিক্ষার্থীদের studyinsaudi.moe.gov.sa ওয়েবসাইটে প্রবেশ করে উপযুক্ত ভাষা নির্বাচন করে সেখানে উল্লেখিত সব ধাপ ও নির্দেশনা অনুসরণ করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদনকালে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।

এ ছাড়া সৌদি দূতাবাস তাদের চিঠিতে সৌদি সরকারের প্রদত্ত শিক্ষাবৃত্তির সুযোগটি বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।

উল্লেখ্য, সৌদি আরবের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব শিক্ষাবৃত্তির সুবিধা পেয়ে আসছে। সূত্র: স্কলারশিপ এডস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়