শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০১:৫২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও)

গত দুই দিনে চার দফা ভূমিকম্পের পর ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের লতিফ ছাত্রাবাসে বড় ধরনের ফাটল দেখা দেয়। ‘জরাজীর্ণ’ ভবনটি ধসে পড়তে পারে—এমন আশঙ্কায় শনিবার (২২ নভেম্বর) রাত থেকেই ছাত্রাবাস ছাড়িয়ে সড়কেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

গত জুনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটির একটি অংশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সংস্কারের প্রস্তাব দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে বারবার ভূমিকম্পের পর শিক্ষার্থীদের আতঙ্ক আরও বেড়ে যায়।

শনিবার রাতে শিক্ষার্থীরা হলটিতে অবস্থান করতে অস্বীকৃতি জানিয়ে সড়কে বিছানা-পট্টি নিয়ে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ ইন্সটিটিউটের চারটি হল খালি করার নির্দেশ দেয়। অন্যদিকে শিক্ষার্থীরা নিরাপদ আবাসনের ব্যবস্থা করা বা নতুন হল নির্মাণের ঘোষণা না পাওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

লতিফ ছাত্রাবাসের এক আবাসিক শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য বলেন, ৭০–৮০ বছর পুরনো ভবনটিতে আগে থেকেই বহু ফাটল ছিল। শনিবার সকাল ও সন্ধ্যার দুই দফা ভূমিকম্পের পর সেই ফাটল আরও বিস্তৃত হয়। রাত আটটার পর আমরা আর হলে থাকা নিরাপদ মনে করিনি। তাই বিছানা-বালিশ নিয়ে সড়কে নেমে আসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়