শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদরাসায় পাসের হার ৭৫.৬১ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪২৬৮ জন

২০২৫ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলাফল অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫.৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার পাসের হারে শীর্ষ রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। পাসের হার ৬২.৫৭ শতাংশ। সর্বনিম্ন কুমিল্লা বোর্ড। পাসের হার ৪৮.৮৬ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২.৫৭, সিলেটে ৫১.৮৬, যশোরে ৫০.২০, ময়মনসিংহে ৫১.৫৪, রাজশাহীতে ৫৯.৪০, দিনাজপুরে ৫৭.৪৯ ও কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ। 

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়