শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০২:৩৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ২৭ ও পাকিস্তানের ৮, বাংলাদেশের কত?

২০২৬ সালের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করেছেন টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। যেখানে ৮০০ এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের ২৭টি ও পাকিস্তানের ৮ বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। কিন্তু জায়গা পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

ভারতের ২৭টির মধ্যে শীর্ষ অবস্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। আর এই সীমায় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে কায়েদ ই আজম বিশ্ববিদ্যালয়। সবমিলিয়ে দেশটির আটটি বিশ্ববিদ্যালয় সেরা ৮০০-এর মধ্যে রয়েছে। 

তবে বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টাইমস হায়ার এডুকেশনের ওয়েসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ড্যাফোডিল ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে। একই সীমার মধ্যে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে। 

১০০১ থেকে ১২০০ এর মধ্যে থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সামীর মধ্যে রয়েছে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৭ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৮ম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

এর বাইরে ১১তম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২তম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৩তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। 

এরমধ্যে এরমধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে।

উল্লেখ্য, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়