শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চূড়ান্ত অনুমোদন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়িভাড়া দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সম্প্রতি জারি করা ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার-এর মধ্যে অনুষ্ঠিত একটি হাইলি কনফিডেনশিয়াল সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও শিক্ষাসচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষা উপদেষ্টা সভায় স্পষ্টভাবে বলেছেন যে, শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে, যাতে শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য সম্মানজনক হারে পান।

তিনি বলেন, শিক্ষকদের বেতন কম, ফলে তাদের বাড়িভাড়াও কম। শিক্ষা উপদেষ্টা মনে করেন, এটি পুনর্বিবেচনা করা উচিত। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে যাতে বাড়িভাড়া শতাংশ হারে নির্ধারণ করা হয়।

৫০০ টাকা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা আজ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের ৫০০ টাকা বৃদ্ধির পরিপত্র স্বাভাবিকভাবে বাতিল হয়ে যাবে।
 
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদরাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়