শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১০:১৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানে ৮-৯ অক্টোবর ছুটি? যা বলছে মাউশি

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে ৮ ও ৯ অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশনা থাকায় ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ এই নির্দেশনা ভুলভাবে ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।

ছুটির বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, ছুটি ৭ অক্টোবর পর্যন্তই। ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম চলবে। শুধুমাত্র ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা না নিতে বলা হয়েছে।

তিনি বলেন, চিঠির মূল উদ্দেশ্য ছিল পরীক্ষাবিহীন দুই দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানোর জন্য নয়।

যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে, তারা ভুল করেছে। এই বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা স্পষ্ট। কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারেন।
তিনি জানান, অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে ভুল বুঝতে পেরে ৮ অক্টোবর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে জানানো কোনো বিষয় নয়, বরং প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়