শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা জানানো হলো জাকসুর ফল প্রকাশ নিয়ে দেয়া বিবৃতিতে 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ধীর গতির প্রেক্ষিতে ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক করেন ভিসি অধ্যাপক কামরুল আহসান। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনায় গতি বাড়ানোর কথা বলেন তিনি। রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে বলেও আশাবাদ জানান তিনি।

 এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয়। বলা প্রয়োজন, ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। ইতোমধ্যে ২১টি হল সংসদের মধ্যে ১৯টি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে। অবশিষ্ট ২টি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে।
 
পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর ভোট গণনা চলছে এবং নিরবচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে। জাকসু নির্বাচন কমিশন আশা করছে, রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে।
 
 বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে নির্বাচন কার্যক্রমে জড়িত পোলিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যুর বিষয় উল্লেখ আরও বলা হয়, সকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনা কাজে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে এসে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা-উত্তর এই শোকাবহ পরিবেশে তার নামাজে জানাজা এবং এতদসঙ্গে যুক্ত অন্যান্য অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য বেশকিছু সময় ব্যয় হয়। এই কারণে ভোট গণনা কার্যক্রমের গতি কিছুটা হ্রাস পায়।
 
 এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ সবিনয় অনুরোধ জানানো হয়েছে।
 
এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়