শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৫ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬.৩৯ বিলিয়ন ডলার

আইএমএফের হিসাব অনুযায়ী, আজ বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ২৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

যদিও, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভ ৩১ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

গত ১ থেকে ২৩ সেপ্টেম্বর দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি।

চলতি বছরের ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় ৭ দশমিক ০৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ২ শতাংশ বেশি।

সরকারের প্রণোদনা হিসেবে প্রবাসী আয়ে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থে আড়াই শতাংশ নগদ প্রদান, হুন্ডি বন্ধে কঠোর ব্যবস্থা এবং তুলনামূলকভাবে স্থিতিশীল বিনিময় হারের কারণে প্রবাসী আয় বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, তৈরি পোশাক খাতসহ রপ্তানি আয়েও অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে রপ্তানি আয় প্রায় ১০ শতাংশ বেড়েছে, যা গত বছরের মন্দার পর ইতিবাচক প্রবৃদ্ধি।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি ব্যয় প্রায় ২০ শতাংশ বাড়লেও ২০২৪–২৫ অর্থবছরে আমদানির প্রবৃদ্ধি মাত্র ১ দশমিক ৭৫ শতাংশের মধ্যে ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়