শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

পোশাক শিল্পে কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করা এবং নীতি সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেট কমিশনার মিয়া মো. আবু ওবায়দার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানান। এ সময় অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লা এবং ডেপুটি কমিশনার এইচ এম  আহসানুল কবীর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড প্রক্রিয়া সহজীকরণ ও নীতি সহায়তা প্রদানের অনুরোধ সংক্রান্ত বিজিএমইএ সভাপতি হাসান মাহমুদ খান স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা দক্ষিণ ও উত্তর বন্ড কমিশনারেটের কমিশনারদের কাছে হস্তান্তর করেন ফয়সাল সামাদ। 

আলোচনার মূল উদ্দেশ্য ছিল পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা। যার জন্য কাস্টমস প্রক্রিয়াগুলো দ্রুত, সহজ এবং হয়রানিমুক্ত করার বিষয়ে জোর দেওয়া হয়।

বৈঠকে পোশাক শিল্পের স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের বিষয়ে অনুরোধ জানানো হয়। এই কমিটিতে সকল কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড এবং শুল্ক গোয়েন্দা দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। যা সব স্টেকহোল্ডারের সমন্বয়ে কার্যকর সমাধান নিয়ে আসতে সাহায্য করবে।

কমিশনার মিয়া মো. আবু ওবায়দা পোশাক শিল্পের রপ্তানি কার্যক্রম সহজ করতে এবং একটি অনুকূল ব্যাবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানান।

কাস্টমস সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুত ও সহজ করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে কমিশনার মিয়া মো. আবু ওবায়দা উল্লেখ করেন। তিনি বিজিএমইএ নেতাদের আশ্বস্ত করেন যে, ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট এবং বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা হবে। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে কার্যক্রম সহজীকরণের জন্য তারা সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়