শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিচ্যুত সেনাসদস্যের নেতৃত্বে হানি ট্র্যাপ চক্র, চালক হত্যার রহস্য ফাঁস

রাজধানীর দক্ষিণখানের তুরাগ নদী থেকে মো. লোকমান সরদার (৩৮) নামে এক রাইড শেয়ার চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাইভেটকার ছিনতাইয়ের উদ্দেশ্যে ‘হানি ট্র্যাপে’ ফেলে ওই চালককে ডেকে আনে একটি চক্র। চক্রটির নেতৃত্বে রয়েছেন চাকরিচ্যুত এক সেনাসদস্য।

শনিবার (৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, এ ঘটনায় মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— চাকরিচ্যুত সেনাসদস্য মো. এস এম সালমান (২৯), মো. আদিব ইসলাম (১৯), জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আর্নবা মীম (২১) এবং মো. সবুজ মিয়া (৩৫)।

এর মধ্যে সালমান ও আদিবকে কক্সবাজার সদর থেকে, মীমকে খিলক্ষেতের পূর্ব নামাপাড়া এলাকা থেকে এবং সবুজ মিয়াকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পাখির বাজার বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ছিনতাই হওয়া প্রাইভেটকারটি গাজীপুরের গাছা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

ইতোমধ্যে গ্রেফতার সালমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এনায়েত হোসেন মান্নান বলেন, গত ১ জুন দক্ষিণখানের ফায়দাবাদ রাজাবাড়ী ঘাট এলাকার তুরাগ নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হলে জানা যায়, তিনি লোকমান সরদার। তিনি পেশায় রাইড শেয়ার চালক ছিলেন। তাকে টঙ্গীর পাখির বাজার এলাকায় হত্যা করে মরদেহ তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে একটি ‘হানি ট্র্যাপ’ চক্র জড়িত।

ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ২৬ মে রাতে চক্রের সদস্যরা পাখির বাজার বস্তি এলাকায় রাতভর মাদক সেবন করেন। ভোরে তারা একটি রাইড শেয়ার গাড়ি ভাড়া করেন। সালমান ও মীমসহ তিনজন লেকসিটির কনকর্ড টাওয়ার এলাকায় যান। সেখানে দুজন নেমে যান এবং মীম গাড়িটি নিয়ে সাভারে যান। আড়াই হাজার টাকায় গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। সাভার থেকে ফিরে তারা গাড়িটি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। লোকমান গাড়িটি রাইড শেয়ারে চালাতেন।

পিবিআই কর্মকর্তা জানান, ঈদের আগের দিন গাড়িটি ছিনতাইয়ের জন্য লোকমানকে ডেকে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ব্যস্ত থাকায় গাড়ি নিয়ে আসতে পারেননি। পরে ৩০ মে মধ্যরাতে মীম ফোন করে তাকে টঙ্গীর পাখির বাজার এলাকায় ডেকে আনেন। সেখানে পৌঁছানোর পর চক্রের অন্য সদস্যরা তাকে মারধর শুরু করে।

একপর্যায়ে তারা অভিযোগ তোলে, সাভারে যাওয়ার দিন মীমের কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ও দুই ভরি সোনা ছিনিয়ে নেওয়া হয়েছিল। পরে লোকমানকে বিভিন্ন জায়গায় ফোন করে ১০ হাজার টাকা জোগাড় করতে বাধ্য করা হয়। তার সঙ্গে থাকা টাকাও নিয়ে নেয় চক্রের সদস্যরা। এরপর আরও মারধর করা হলে একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়।

এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেফতার সালমান অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। সালমান ও মীম নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তবে তারা প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রী নন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সালমানের নেতৃত্বে চক্রটি ‘হানি ট্র্যাপ’ ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতো। তাদের বিরুদ্ধে আগে থেকেই হানি ট্র্যাপসহ একাধিক মামলা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়