শিরোনাম

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনার জমি দখল করল বিএনপি নেতা

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে হাসিনা বেগম নামে এক গৃহবধূর জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উঠেছে।

হাসিনা বেগম ছাড়াও স্থানীয় একধীক ব্যাক্তির জমি দখল, পুকুর দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
 
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী হাসিনা বেগম অভিযোগ করে বলেন, তার বসতবাড়ি ভেঙে দিয়ে একাধিকবার উচ্ছেদ চেস্টা করেছে এবং তা অব্যাহত আছে। এছাড়াও তাকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। এমন কি নওগাঁ গিয়ে জেলার নেতাদের কাছে অভিযোগ করেও প্রতিকার মিলেন। তিনি থানা পুলিশসহ কাউকেই তোয়াক্কা করেনা। তার নিজস্ব বাহিনি আছে। এই বাহিনী দিয়ে প্রতিনিয়ত তার উপর নির্যাতন করছে এলাকা হতে উচ্ছেদের জন্য।

অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিনের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

মানববন্ধনে হাসিনা বেগমের মত বেশ কয়েকজন ভুক্তভোগী ও তাদের পরিবারসহ শতাধীক এলাকাবাসী অংশ গ্রহন করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়