শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেটে নতুন শব্দ ‘ফ্লাড-ওয়াল’: কী, কেন এবং কোথায় ব্যবহার হয়?

ফ্লাড-ওয়াল হলো বন্যার পানি ঠেকানোর জন্য নির্মিত একটি শক্ত, সাধারণত কংক্রিট, ইস্পাত বা ইটের স্থায়ী দেয়াল। এটি নদী, খাল, সমুদ্রতীর বা নগর এলাকার পাশে তৈরি করা হয়— যাতে পানি জনবসতিতে ঢুকতে না পারে। বাংলাদেশে এর প্রচলন কম, তবে একেবারেই নেই তা নয়। কিছু শহুরে এলাকায় নদীতীর সংরক্ষণ, ওয়াকওয়ে বা তীররক্ষা প্রকল্পের অংশ হিসেবে কংক্রিটের রিটেইনিং ওয়াল বা সীমিত আকারের ফ্লাড-প্রোটেকশন ওয়াল নির্মাণ করা হয়েছে। কিন্তু নেদারল্যান্ডস বা যুক্তরাষ্ট্রের মতো দীর্ঘ ও সমন্বিত ফ্লাডওয়াল ব্যবস্থা বাংলাদেশে গড়ে ওঠেনি।

এমন বাস্তবতায় বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে ফ্লাড- ওয়াল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ বছরের বাজেট ঘোষণা সময় তিনি বলেন, ‘‘সমন্বিত ও সার্বিক পানিসম্পদ ব্যাবস্থাপনা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই বন্যা নিয়ন্ত্রণে ২০২৬-২৭ অর্থবছরে ৩০৯ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও মেরামত এবং ফ্লাড-ওয়াল নির্মাণ করা হবে।’’

ফ্লাড-ওয়াল সাধারণত তখন ব্যবহার করা হয়, যখন জায়গার স্বল্পতার কারণে বড় মাটির বাঁধ নির্মাণ সম্ভব নয়।

ফ্লাড-ওয়াল দেখতে অনেকটা উঁচু কংক্রিটের দেয়ালের মতো। বাংলাদেশে ফ্লাড-ওয়ালের তুলনায় বাঁধ, পোল্ডার উপকূলীয় বাঁধ এবং নদী তীররক্ষা প্রকল্প অনেক বেশি ব্যবহৃত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়