শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টার গ্রেফতার নেই, উদ্ধার হয়নি অবৈধ আগ্নেয়াস্ত্র

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে সোহাগ নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়নি বলে জানা গেছে।

আসামীরা হলেন: বেনাপোল পোর্ট থানার মো. ইসমাইলের ছেলে কুতুব উদ্দিন আশা (৩০), একই গ্রামের ইসরাফিলের ছেলে নয়ন (৩০) ও চয়ন (২৭), জামু সরদারের ছেলে বাবা (৪০), বড়আঁচড়া গ্রামের মোতাহার মিস্ত্রির ছেলে উজ্জ্বল হোসেন (২৮), গাতিপাড়া গ্রামের হবির ছেলে রনি (২৮), নামাজ গ্রামের রাজু (৩৪) এবং ছোট আঁচড়া গ্রামের ইসরাফিল (৫৪)।

এর আগে পাওনা টাকা চাওয়াই গত শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট এলাকায় সোহাগের বাড়িতে ঢুকে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি ছোড়ে। তবে ভাগ্যক্রমে তিনি অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ বেনাপোল পোর্ট থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। 

সোহাগ অভিযোগ করে বলেন, “ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয় লোকজন আলমগীর নামে একজনকে ধরে  পুলিশের কাছে দিলেও তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এতে আমি ও আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেফতার এবং ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আর যাকে জনতা ধরে দিয়েছিল সে গনধোলায়ের শিকার হওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি। তবে সে দোষী কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং নজরদারিতে  আছে। 

স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়