শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় সড়ক দখল করে ‘অবৈধ’ গরুর হাটের অভিযোগ, জনদুর্ভোগে ক্ষোভ, সমালোচনায় আওয়ামী লীগ নেতা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সড়ক দখল করে অস্থায়ী গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনূস মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা ও জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, উপজেলার মালাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনূস মেম্বার কংশনগর–মনোহরপুর–অলুয়া–রামনগর সড়কের অলুয়া চৌরাস্তায় অবৈধভাবে কুরবানির পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছেন। আগামী ২৪ ও ২৬ তারিখ (রবিবার ও মঙ্গলবার) হাট বসানোর দিন নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, রাস্তার ওপর হাট বসানো হলে পিকআপ, সিএনজি, হাইএস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এবং গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।

সরকারি অস্থায়ী গরুর হাটের ইজারা শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোনো সড়ক, মহাসড়ক বা তার সন্নিকটে পশুর হাট বসানো যাবে না। তবুও নিয়ম অমান্য করে রাস্তা দখল করে হাট বসানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযোগের বিষয়ে ইউনূস মেম্বারের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়