শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের অনিয়মে ভেঙে পড়ছে চরভদ্রাসনের চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা উপজেলার চরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অনিয়ম, দায়িত্বহীনতা ও তদারকির অভাবে শিক্ষাব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীরা।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, অনেক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত সময়মতো উপস্থিত হন না। আবার কেউ কেউ বিদ্যালয়ে উপস্থিত হলেও পাঠদানে আন্তরিকতা দেখান না। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান দিন দিন নিম্নমুখী হয়ে পড়ছে। বিশেষ করে চরাঞ্চলের দুর্গম এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলোতে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।

অভিভাবকদের দাবি, কিছু শিক্ষক দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে অবস্থান করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। এছাড়া বিদ্যালয়ে পাঠদানের চেয়ে বিভিন্ন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে এবং ঝরে পড়ার সংখ্যাও বাড়ছে।

স্থানীয়দের মতে, চরাঞ্চলের শিক্ষার্থীরা এমনিতেই নানা প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠে। নদীভাঙন, দারিদ্র্য ও যোগাযোগ সমস্যার কারণে তাদের শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে থাকে। এর মধ্যে শিক্ষকদের অনিয়ম পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমরা আমাদের সন্তানদের মানুষ করার স্বপ্ন নিয়ে স্কুলে পাঠাই। কিন্তু স্কুলে গিয়ে যদি ঠিকমতো ক্লাসই না হয়, তাহলে তারা কী শিখবে?”

এ বিষয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নিয়মিত মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা ছাড়া চরাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা আশা করছেন, শিক্ষা প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়