শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার মেঘনায় সাবেক তিন উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা : উপজেলার মেঘনা থানায় সাবেক সংসদ সদস্যের ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মো. আলী সুমনকে প্রধান আসামি করে এবং মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূঁইয়ার মামলায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সাংসদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মো. আলী সুমনকে প্রধান আসামি করে এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান আব্দুস সালাম ও  তাজুল ইসলাম তাজসহ আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ওই সময় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর(অব.) সুমনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার সমর্থক ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। সে সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ঘটনাস্থলে ড. খন্দকার মোশাররফ হোসেন তার গানম্যানের সাহসিকতায় প্রাণে রক্ষা পান বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ছাড়া একই বছরের ১৫ ডিসেম্বর লক্ষণখোলা বাজারে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে নির্বাচনী প্রচারণার সময় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় বলেও অভিযোগে বলা হয়। মামলার বিষয়ে জানতে বাদী মাহবুবা ইসলাম মিলির মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করার পরও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়