আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ তাকেঁ নিজ বাড়ী হতে আটক করে।
পরিবারের সদস্যদের দাবি, রাতে দোহাকুলা গ্রামের বাড়ি থেকে চেয়ারম্যান মোতালেব তরফদারকে ধরে নিয়ে যায় বাঘারপাড়া থানা পুলিশ।
প্রসঙ্গত, চেয়ারম্যান আবু মোতালেব তরফদার দোহাকুলা ইউনিয়ন পরিষদের বার বার নিবার্চিত চেয়ারম্যান। বাঘারপাড়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে চেয়ারম্যানকে আটক করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।