শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগ নেতাদের ঝটিকা মিছিল 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বিশ্বরোড পুলিশ ফাঁড়ির সামনে এ মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

মিছিলে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ ফরিদপুর জেলা যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহান। এতে আরও উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত সাবেক জেলা ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ শহর যুবলীগের নেতা কাওসার আকন্দ, জেলা যুবলীগ নেতা বাবু, হিমেল মাহফুজ, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ নয়নসহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগান দিয়ে মিছিলটি শুরু হয় এবং কিছু সময় অবস্থান নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে মিছিলের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়