শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০২:৩৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুদের সঙ্গে আড্ডায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

বগুড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা ও মদপানের পর এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাঁধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।

আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকদের পূর্বপরিচয় ও বন্ধুত্ব ছিল। গতকাল রোববার রাত ৮টার দিকে ওই তরুণী শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় অবস্থিত ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে আগে থেকেই কাওছার, বাঁধন, সাদিকসহ আরও একজন অবস্থান করছিলেন।

সেখানে আড্ডার একপর্যায়ে তাঁরা মদ্যপানের পরিকল্পনা করেন এবং রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করেন। পরবর্তীতে রাত সোয়া ১০টার দিকে তাঁরা সবাই মিলে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে যান। সেখানে রকি নামের আরও এক যুবক তাঁদের সঙ্গে যোগ দেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ওই নির্মাণাধীন ভবনে মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। পাশবিক নির্যাতন শেষে রাত গভীর হলে অভিযুক্ত বাঁধন তাঁকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সে সময় সুযোগ বুঝে ওই তরুণী চিৎকার শুরু করেন এবং স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে বিপদের আশঙ্কায় বাঁধন তাঁকে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন এবং রাতেই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়