শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৩

কামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জমিজমা সংক্রান্ত বিরোধ ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী ভাদুর মোড় এলাকায় আবুল হোসেনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমির গাছের ডাল কাটা নিয়ে বিরোধ চলছিল।

এর জেরে শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে একই এলাকার জমির হোসেনের ছেলে রাসেল হোসেন (২০), আনিস উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩০) ও তেতুল মণ্ডলের ছেলে জমির হোসেন (৪৫)সহ কয়েকজন লাঠিসোটা, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে আবুল হোসেনের বাড়ির সামনে গিয়ে গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

এ সময় পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ রয়েছে, রাসেল হোসেনের হাতে থাকা ধারালো দায়ের কোপে আবুল হোসেন ও তার স্ত্রী রওশনারা খাতুন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

অন্যদিকে জমির হোসেন দাবি করেন, প্রতিপক্ষ আবুল হোসেনের ছেলে আমার ছেলে রাসেল হোসেনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। রাসেলের মাথায় ১০টি সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত আবুল হোসেনের মাথায় চারটি এবং রওশনারা খাতুনের পায়ে চারটি সেলাই দেওয়া হয়েছে। অপরদিকে আহত রাসেল হোসেনের মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে।

আবুল হোসেনের অভিযোগ, হামলার সময় তার স্ত্রী রওশনারা খাতুনের পরনের কাপড় টেনে শ্লীলতাহানির ঘটনাও ঘটানো হয়। এছাড়া আহতদের হাসপাতালে নিতে বাধা এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে প্রতিপক্ষ জমির হোসেন বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিল।

এ বিষয়ে জীবননগর থানা-র অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, ঘটনায় উভয় পক্ষের দুটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়