শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবার ৬৬৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন

ইফতেখার আলম বিশাল, স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম ২য় পর্যায়ের অংশ হিসেবে গতকার শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ হতে চাঁদপুর সদরসহ ২০ টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সাথে সারা দেশের ২০টি এলাকার ১৪,৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে (গঋঝ-এর মাধ্যমে)  ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়।

একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৩ টি গ্রাম (বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া, দরগা পাড়) এর ৬৬৯ জন পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন।

বায়া শিশু পরিবার মাঠ, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। সেখানে উৎসবের আমেজ বিরাজ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়