শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ১১:১৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দরজা খোলা রাখবেন’, রক্তমাখা চিঠিতে ‘রঘু ডাকাতের’ হুমকি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে একের পর এক রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গত কয়েক দিনে গ্রামের অন্তত তিনটি বাড়িতে নিজেদের ‘রঘু ডাকাত’ পরিচয় দিয়ে এই চিঠিগুলো পাঠিয়েছে দুর্বৃত্তরা। এমন অদ্ভুত ও ভীতিকর ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চিঠিতে দুর্বৃত্তরা লিখেছে, 'কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসবো, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস...? ইতি রঘু ডাকাত।'

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (১৪ মে) রাতে গ্রামবাসী যখন স্থানীয় একটি ক্লাবঘরে বৈঠকে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে দুর্বৃত্তরা স্থানীয় বাসিন্দা আবু সাঈদের বাড়ি থেকে দুটি গরু লুটের চেষ্টা চালায়। এ সময় বাড়ির মেয়ে ও পেশায় গৃহশিক্ষক বিথি খাতুন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে ক্লাবঘর থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা গরু ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন শুক্রবার (১৫ মে) সকালে বিথি খাতুনদের বাড়িতে একটি রক্তমাখা চিঠি পাওয়া যায়। চিঠিতে সুনির্দিষ্টভাবে বিথিকে হুমকি দিয়ে লেখা ছিল, 'আপনার মেয়ের জন্য আজকে বেঁচে গেলেন, ভাইবেন না আবার বাচবেন। এই বছরের প্রথম বারের মিছ হলো ঐ ম্যাডামের জন্য, দেখে লেবো মেয়ে মানুষের এত সাহস ভালো না। কালকে রাতে বাচতে চাইলে দরজা খোলা রাখবেন। নাহ রাখলে জিন্দা লাস বানিয়ে দিবো। ইতি রঘু ডাকাত। কোট নং ০৬।'

ভুক্তভোগী আবু সাঈদ বলেন, 'আমাদের গরু চুরি করার সময় আমার মেয়ে ওদের দেখে ফেলেছিল। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর ওরা এই রক্তমাখা চিঠি দিয়ে গেছে। শুধু আমাদের না, এভাবে আরও দুই-তিনটি বাড়িতেও চিঠি দেওয়া হয়েছে।'

চিঠি দিয়ে হুমকির এই অভিনব কৌশলে টেকুয়াপাড়া গ্রামের বাসিন্দাদের মাঝে রাত জেগে পাহারা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'বাড়ি বাড়ি চিঠি দেওয়ার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই আমি বিষয়টি প্রথম অবগত হয়েছি।

ওসি আরও জানান, বিষয়টি জানার পরপরই ইতিমধ্যে পুলিশের একটি দল ওই গ্রামে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়