শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না: ডা. শফিকুর রহমান

ইফতেখার আলম বিশাল, রাজশাহী জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা জাতিকে ধোকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। তাই সৎপথে ফিরে আসুন। জাতির সাথে গাদ্দারি-বেঈমানি করবেন না।’

শনিবার (১৬ মে) বিকেলে মাদ্রাসা ময়দান-এ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগ এই সমাবেশের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের রায়ও বাংলাদেশে বাস্তবায়ন হবে। বাস্তবায়ন করতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। নইলে দেশে অতীতের চেয়ে ভয়াবহ স্বৈরশাসন জাতির ঘাড়ে চেপে বসবে।’

তিনি আরও বলেন, ‘সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু যেদিন তরুণ-তরুণীরা মাঠে নেমেছিল এবং জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল, সেদিনই আন্দোলন সফলতার মুখ দেখেছিল। এখন যাদের কারণে গদি পেয়েছেন, তাদেরকেই উপহাস করা হচ্ছে।’

জামায়াত আমির বলেন, ‘সংসদে কথা বলতে না দিলে আমরা জনগণের পার্লামেন্টে চলে আসব। সেখানে কথা বলতে কারও অনুমতি লাগে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চোখ রাঙিয়ে লাভ নেই। যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়াতে পারে, তাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।’

ভারতে মুসলমানদের নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা প্রতিবেশীদের সম্মান করি। তবে বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো বন্ধ করতে হবে। এটা তিতুমীর, হাজী শরীয়তউল্লাহ ও শাহ মখদুমের বাংলাদেশ।’

এ সময় তিনি পদ্মা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। পদ্মা ব্যারেজ বাস্তবায়নের ঘোষণাকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন অলি আহমেদ, মুজিবুর রহমান, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও মনিরা শারমিন। সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়