মিজান লিটন : যেই কাজগুলো করার সমর্থনের জন্য বাংলাদেশের মানুষ ১২ তারিখের নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছি আমরা এক এক করে সেই কাজ গুলো করবো। এই কাজে যদি কেহ বাধা দিতে চায় আমাদের কিছু করতে হবে না,এদেশের জনগণই তাদের প্রতিহত করবে এবং এর সঠিক জবাব দিবে।
এসকল কাজের মাধ্যমেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের প্রত্যাশিত সেই কথা অনুযায়ী আমরা প্রতিটি কাজ হাতে নিয়েছি,আমরা সব সময় একটা কথাই বলি জনগণই হলো বিএনপির শক্তি তাই আজ আমরা জনগণকে সাথে নিয়ে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করছি এমনকি আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এক এক করে সকল কাজই বাংলাদেশের জনগনকে সাথে নিয়েই করব। আমাদের উদ্দেশ্য একটাই এদেশকে পুনঃগঠন করতে হবে এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। তাই আমরা সেই কাজ শুরু করেছি। বিএনপির সব সময় একটি কথাই বলে থাকে জনগণই হলো বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। সেই জন্যই আমরা জনগণকে সাথে নিয়ে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করছি, ফ্যামিলি কার্ডের উদ্বোধন করছি এই দেশের জনগণকে সাথে নেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই জন্যই আমরা বলি করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ।
চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুরে দুটি ঐতিহাসিক খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী গৃহীত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে তিনি এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন। খাল পুনঃখনন কর্মসূচির প্রথমে কুমিল্লার বরুড়ার সময়সূচি শেষ করে তিনি চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক বাজার এলাকায় "খোর্দ্দ" খালের নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই খাল খনন কাজের উদ্বোধন করেন। এরপর তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচিতে অংশ নেন এবং খালের উভয় পাড়ে গাছ রোপণ করেন। এই খালের পুনঃখননের কাজ প্রায় ৪৮ বছর আগে ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হয়েছিল।
পরবর্তীতে বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে ঘোষের হাট সংলগ্ন এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে 'বিশ্ব খাল' খনন কাজেরও উদ্বোধন করেন। ডাকাতিয়া নদী থেকে শুরু হয়ে এই খালটি ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এই খালগুলো খননের ফলে স্থানীয় পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এসব কর্মসূচির উদ্বোধন শেষে বিকেলেই চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় অংশগ্রহণ করেন। এসময় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী,শিক্ষামন্ত্রী ছাড়াও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।