শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় এক পাসপোর্টধারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতরেবের ছেলে আতিকুর রহমান এবং শাহাজানের ছেলে রুবেল হোসেন।

ভুক্তভোগী সুশান্ত কুমার মজুমদার জানান, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে তিনি বেনাপোল চেকপোস্টে নামেন। এ সময় দ্রুত পাসপোর্ট প্রসেসিংয়ের প্রলোভন দেখিয়ে ৪-৫ জন তাকে ঘিরে ধরে এবং জোর করে একটি আস্তানায় নিয়ে যায়। সেখানে তাকে জিম্মি করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র বেনাপোল ইমিগ্রেশন ও চেকপোস্ট এলাকায় যাত্রীদের টার্গেট করে নানা কৌশলে অর্থ হাতিয়ে আসছে। সর্বশেষ ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে এ ঘটনায় নতুন করে অভিযোগ উঠেছে, পুলিশের কিছু অসাধু সদস্যের ছত্রছায়ায় এসব প্রতারণা ও ছিনতাই চলছে। স্থানীয়দের দাবি, অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র। এমনকি ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে।

স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা জানান, বহুবার কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। তাদের মতে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চক্রটি দল বদল করে একইভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, প্রতারকরা যাত্রীদের লাইনের ঝামেলা এড়ানো, অনলাইন ট্যাক্স দ্রুত সম্পন্ন করার মতো প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। পরে নানা অজুহাতে টাকা গুনতে দিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেয়।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, প্রায়ই প্রতারক চক্রের সদস্যদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু তারা আবার ফিরে এসে একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, প্রতিদিনই এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন সভায় বিষয়টি তুলে ধরা হলেও এখনো তা পুরোপুরি বন্ধ করা যায়নি।

উল্লেখ্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করেন। এত বড় সংখ্যক যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা দায়িত্বে থাকলেও প্রতারণা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি আশরাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতারক চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়