শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সৌদি-তুরস্ক-চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে’ : পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম আহ্বায়ক শহীদ্উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত খেজুর বিতরণ নিয়ে বিএনপির কাছে হিসাব চাইছে, যদিও ওই খেজুর প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বিএনপি কোনো খেজুর সরাসরি নেয়নি।

লক্ষ্মীপুরে টাউন হল মিলনায়তনে ‘মানব কল্যাণ’ নামের একটি সংগঠনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস নির্মূলে মতবিনিময় সভায় শহীদ্উদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, সৌদি আরব, তুরস্ক ও চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থ ব্যবহার করে গোপন সংগঠন পরিচালনা করা হচ্ছে, যার জবাব জনগণের কাছে দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন হারুনুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য; খায়ের এজাজ মাসুদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী; মাইন উদ্দিন পাঠান এবং লনি গোপাল ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়